ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | 279 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে ছিল যে ১০ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ লাখ ৭০ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৭০৮টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

Responsive Ad Banner

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫ লাখ ৯৫ হাজার ২৫৯টি শেয়ার লেনদেন হয়েছে।যার বাজার মূল্য ৪৪ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৩৬ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকার, বসুন্ধরা পেপারের৩৫ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসেস ৩২ কোটি ২২ লাখ ৪৯ হাজার টাকার, সী-পাল হোটেলের ২৮ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৪ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২৩ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার, এডিএন টেলিকমের ১৮ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:৫৯ পিএম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com