শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | 284 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে ফরচুন সুজ । সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫০১ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৪১ শতাংশ।

Responsive Ad Banner

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০৭ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৬৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২২৫ কোটি ৮৫ লাখ ১৬ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১১০ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকার, রহিমা ফুডের ৮৯ কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৮৪ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার, সোনালী পেপারের ৮১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৮০ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮০ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com