রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

নতুন উচ্চতায় ডিএসই সূচক, ইতিবাচক ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জুন ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

নতুন উচ্চতায় ডিএসই সূচক, ইতিবাচক ধারায় শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ১৪ জুন : সপ্তাহের প্রথম কার্যদিবসেই শেয়ারবাজারে রেকর্ড পরিমাণ সূচক বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকটি গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একইসঙ্গে লেনদেনের পরিমাণ ও অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই শেয়ারবাজারের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। মাঝেমধ্যে সূচকের পতন হলেও তা স্বাভাবিক হিসেবেই বিবেচ্য। বাজার উন্নয়নে সরকার একের পর এক ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৫.৩৪ পয়েন্টে, যা প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ গত ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৬২৭.৫৯ পয়েন্ট। এদিন অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ১৪.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯.০০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৬.৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯.৮০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে প্রায় ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকা ছিল। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৮১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি ৩৩ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ৭১টির দর কমেছে এবং ৩৪টির অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.৫১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬০.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৪৮.৫০ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com