ব্রেকিং >>
ব্রেকিং >>

ইউরোপে সম্প্রসারণ কৌশলে নতুন মাইলফলক, পর্তুগালে রেনাটার প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | 46 বার পঠিত | প্রিন্ট

ইউরোপে সম্প্রসারণ কৌশলে নতুন মাইলফলক, পর্তুগালে রেনাটার প্রথম চালান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় বাজারে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে পর্তুগালে প্রথমবারের মতো থেরাপিউটিকস পণ্যের চালান রপ্তানি করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, পর্তুগালে পাঠানো প্রথম চালানে রয়েছে অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল, যা ইউরোপীয় ইউনিয়নের জিএমপি (ইইউ-জিএমপি) অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে উৎপাদিত।

Responsive Ad Banner

এছাড়া একই চালানে ফ্লুড্রোকর্টিসোন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট এবং ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্য উৎপাদন করা হয়েছে ইইউ-জিএমপি অনুমোদিত মিরপুর পোটেন্ট ফ্যাসিলিটিতে।

কোম্পানির মতে, পর্তুগালের বাজারে এই প্রথম প্রবেশ ইউরোপজুড়ে রেনাটার চলমান আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং নতুন মাইলফলক।

বাজার বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের কঠোর মানদণ্ড পূরণ করে পণ্য রপ্তানি রেনাটার উৎপাদন সক্ষমতার পরিচায়ক। পর্তুগালে প্রথম প্রবেশের মাধ্যমে কোম্পানিটি ইউরোপের অন্যান্য বাজারেও পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে পারবে, যা তাদের আয়ের নতুন উৎস তৈরি করবে এবং বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ১১:২১ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com