ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ার বিক্রির ঘোষণা কর্পোরেট পরিচালকের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | 58 বার পঠিত | প্রিন্ট

শেয়ার বিক্রির ঘোষণা কর্পোরেট পরিচালকের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসির (এসবিএসি ব্যাংক) কর্পোরেট পরিচালক ভাইকার ইন্টারন্যাশনাল কোম্পানিটির ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভাইকার ইন্টারন্যাশনালের কাছে বর্তমানে এসবিএসি ব্যাংকের মোট ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ১ কোটি ৮০ লাখ শেয়ার বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Responsive Ad Banner

ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রির কার্যক্রম সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com