নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | 49 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড (এনএফএমএল) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ১১ টাকা ৯ পয়সা।
কোম্পানির তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক হয়েছে। একই সঙ্গে বিক্রি হ্রাস পাওয়ার কারণেও ইপিএস কমেছে। এছাড়া, আলোচ্য সময়ে পাওনা আদায় কম হওয়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। অন্যদিকে, শেয়ারপ্রতি আয় ঋণাত্মক হওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও (এনএভি) আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
Posted ১১:১৩ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.