শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)। কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা এবং মোট লেনদেন দাঁড়িয়েছে ২০৮ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২২৭ টাকা ৯০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক (CITYBANK)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ৩৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা এবং মোট লেনদেন ১৮৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক (DHAKABANK)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ২৯ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা এবং মোট লেনদেন ১৪৬ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা, যা ২ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা।

চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক (BRACBANK)। কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা এবং মোট লেনদেন ১২৩ কোটি ৮৮ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর ছিল ৮২ টাকা ৯০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ (ASIATICLAB)। সপ্তাহজুড়ে গড় লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা এবং মোট লেনদেন দাঁড়িয়েছে ৯৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকায়, যা ১ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ৬৩ টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছে রবি আজিয়াটা (ROBI)। কোম্পানিটির গড় লেনদেন ১৮ কোটি ৮ লাখ টাকা এবং মোট লেনদেন ৯০ কোটি ৪০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১ দশমিক ৭২ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৩০ টাকা ৮০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে মনো ফ্যাব্রিকস (MONNOFABR)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ১৭ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা এবং মোট লেনদেন ৮৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, যা ১ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ২৪ টাকা ৩০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন (ORIONINFU)। কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা এবং মোট লেনদেন ৮৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, যা ১ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৩৬৮ টাকা।

নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (BSC)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ১৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা এবং মোট লেনদেন ৭৯ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ১১৪ টাকা ৬০ পয়সা।

তালিকার দশম স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ (KAY&QUE)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ১৫ কোটি ২৯ লাখ টাকা এবং মোট লেনদেন ৭৬ কোটি ৪৫ লাখ টাকা, যা ১ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৪৮১ টাকা ২০ পয়সা।

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com