বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লুজারে আর্থিক খাতের ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ | 453 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লুজারে আর্থিক খাতের ৩ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৪ সেপ্টেম্বর- ০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় আর্থিক খাতের ৩ কোম্পানি অবস্থান করছে। কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনিয়ন ক্যাপিটল এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এছাড়া সাপ্তাহিক লুজার তালিকায় ১০টির মধ্যে ৮টি কোম্পানি ছিল ‘এ’ ক্যাটাগরির এবং ‘বি’ ক্যাটগরির ২টি। বিদায়ী সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ২০.১৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে আসে। সপ্তাহের শুরুতে ডিএসইতে কোম্পানিটির দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ছিল ১৬ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৫২ হাজার টাকা। প্রতিদিন গড় ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের দর কমেছে ২২ টাকা ৭০ পয়সা বা ১৮.৭৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৫ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে দর ছিল ৮২ টাকা ৪০ পয়সা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ২৩৪ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড় ৪৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়।

সাপ্তাহিক লুজার তালিকায় তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১৬.৫২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১১ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে দর ছিল ৯ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড় এক কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪.২৯ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৪.২৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৩.৯৪ শতাংশ, এপেক্স ফুডসের ১৩.৪৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৯৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১১.৬৪ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১০.৯৬ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com