বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুলাই ২০২৪ | 249 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৭-১১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আইবিবিএল পারপেচ্যুয়াল বন্ডের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১১.৫৫ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮৩১ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯৬ টাকা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজুমারের শেয়ার দর কমেছে ৯.৩১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২ হাজার ৮২৩ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৬০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২৬২ টাকা ৮০ পয়সা।

৯.২২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ালটন হাইটেক।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৬৫৮ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬০ টাকা ৭০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তুংহাই নিটিংয়ের ৮.৭০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.২৯ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৮.০৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.১৮ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, লিন্ডে বিডির ৬.৭১ শতাংশ এবং সি পার্ল হোটেলের ৬.৬৭ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ১:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com