সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | 247 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কর্ণফুলী ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ২৩.০১ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৫৭ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৩ টাকা ৩০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকসের শেয়ার দর কমেছে ১৬.৯৯ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ২০ পয়সা।

১৩.৫১ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৫ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিকদার ইন্স্যুরেন্সের ১২.৪৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১.৬৬ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ১১.৫৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১১.২১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৯৪ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১০.৮৯ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৪০ পিএম | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com