সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ মার্চ ২০২২ | 372 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার দর বৃদ্ধির তালিকার শীর্ষে ওঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিদায়ী সপ্তাহে এ কোম্পানির শেয়ার দর ১৪.৮৯ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৩ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা।

Responsive Ad Banner

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১ দশমিক ০৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৩৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা।

তকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৬ লাখ ৬১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, মোজাফফর হোসেন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, সোনালী পেপার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, একমি পেস্টি সাইডস লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com