বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউথবাংলা ব্যাংকের আইপিও’র শেয়ার পেলেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ আগস্ট ২০২১ | 502 বার পঠিত | প্রিন্ট

সাউথবাংলা ব্যাংকের আইপিও’র শেয়ার পেলেন বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের আইপিওর শেয়ার। আজ সোমবার, ৯ আগস্ট ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করা হয়েছে। এর আগে গত (২৯) জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কারযালয় নিকুঞ্জে বরাদ্দ দেওয়া হয় ব্যাংকটির শেয়ার।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, আইপিও নীতিমালায় সাউথ ব্যাংকটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ৬৬ শেয়ার পেয়েছেন। প্রবাসী বিনিয়োগকারী প্রতি ১০ হাজার টাকায় ১০৮ শেয়ার পেয়েছেন। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ৭৬টি করে শেয়ার বরাদ্দ পেয়েছেন।

এর আগে ব্যাংকটি গত ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

আইপিওতে ব্যাংকটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৩ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক গত ৯ মে আইপিওর অনুমোদন পায়। ওইদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তার ৭৭৩তম সভায় এ অনুমোদন দেয়।

সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

আইপিওতে ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com