নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | 84 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৫- ডিসেম্ব^র’২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।
Posted ১২:০৩ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.