বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | 243 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (৩০ জুন – ০৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইউনিলিভার কনজুমার, ন্যাশনাল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং লাভেলো আইস্ক্রিম।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৩৪১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি যমুনা অয়েলের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১১৮ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৭৬ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ মেঘনা পেট্রোলিয়ামের ৭৯ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৯ টাকা।

তৃতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৩০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩৫ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা, ফাইন ফুডসের ১৯ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ১৭ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ১৩ কোটি ৯৮ লাখ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৯ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com