বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৮১ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | 140 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৮১ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৬-২০ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসিআই লিমিটেড, রেনেটা, পিপলস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা এবং প্রাইম ব্যাংক।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৮১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ২১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৬ টাকা ৭০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৫ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১১১ টাকা ৪০ পয়সা।

 

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- এসিআই লিমিটেডের ৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৫ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, বিকন ফার্মার ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রাইম ব্যাংকের ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com