শনিবার ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ছয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ডিবিএইচ ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিবিএইচ ফাইন্যান্স : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

একই সময়ে শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৪৬ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৩৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুন।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৯ জুন সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির এজিএম আগামী ৩০ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স : কোম্পানিটি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৮১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে মাইনাস ৬০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ১৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৮ পয়সা।

আগামী ২৯ আগস্ট বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫৪ পয়সা।

একই সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সা।

আগামী ৩০ আগস্ট দুপুর ১২টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

ঢাকা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৮৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা।

আগামী ২০ জুলাই বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুন।

 

Facebook Comments Box

Posted ৬:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com