নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হবে। এ লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট ২০২৬।
একই সঙ্গে কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের সমন্বিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ১৫ পয়সা।
এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৮ টাকা ৩১ পয়সা।
অন্যদিকে, সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে ২ টাকা ৮৭ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ সূচক ছিল মাত্র ২৯ পয়সা।
Posted ১২:০৪ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.