নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (PARAMOUNT) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির মুনাফা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) এবং পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ—সবকটিতেই আগের বছরের একই সময়ের তুলনায় উন্নতি হয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ০.৪০ টাকা।
অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.১৯ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১.৫৮ টাকা।
পর্যালোচ্য সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.৯৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৫ টাকা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯.৮৬ টাকা। আগের বছরের একই তারিখে যা ছিল ২৭.৫৩ টাকা।
কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং নিট দাবি (নেট ক্লেইম) কমে যাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
এছাড়া ব্যতিক্রমী ক্ষতির জন্য সংরক্ষণ (রিজার্ভ ফর এক্সেপশনাল লসেস) এবং বিনিয়োগ ওঠানামা সংরক্ষণ (ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ) বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে।
অন্যদিকে, প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং প্রিমিয়াম আমানত (প্রিমিয়াম ডিপোজিট) বাড়ার কারণে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
Posted ৫:৩০ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.