ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচকপতনে সপ্তাহজুড়ে উদ্বেগ নয়, আশাবাদী বাজার বিশ্লেষকরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬ | 7 বার পঠিত | প্রিন্ট

সূচকপতনে সপ্তাহজুড়ে উদ্বেগ নয়, আশাবাদী বাজার বিশ্লেষকরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে নেমেছে সূচক ও লেনদেন। রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উভয় সূচকেই পতন দেখা গেছে, পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে এদিন।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, গত সপ্তাহজুড়ে সূচকের ধারাবাহিক উত্থান ছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি প্রত্যাশা বাড়িয়েছিল। সপ্তাহের শেষ দিনে স্বাভাবিক দর সংশোধন হয়। আজ সেই ধারাবাহিকতায় সূচকের পতনের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু হয়েছে। তবে তারা মনে করছেন, এদিনের পতন আতঙ্কের কারণ নয়। কারণ সূচক কমলেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন না। তবে কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় বিক্রি চাপ সৃষ্টি হয়েছিল, যা সূচকের পতনে ভূমিকা রেখেছে।

Responsive Ad Banner

এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরানি সংঘাতসহ আবারও কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এই ভূরাজনৈতিক উত্তেজনার কিছু প্রভাব শেয়ারবাজারে পড়লেও তা আতঙ্কজনক নয়। বর্তমানে ডিএসই সূচক ৬ হাজার পয়েন্টের দোরগোড়ায় অবস্থান করছে। আগামী দিনগুলোতে উত্থান শুরু হলে চলতি সপ্তাহেই এই মাইলফলক অতিক্রম করতে পারে বাজার। এ মুহূর্তে আতঙ্কিত না হয়ে বাজারমূল্যায়ন অনুযায়ী লেনদেনে অংশ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মত দিয়েছেন তারা।

বাজার পরিসংখ্যান বলছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৫.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.০৫ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ১৯৭.৮০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট কমে ২ হাজার ২১০.৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৯৮টির শেয়ারদর বেড়েছে, ২৪৫টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭০ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে এই লেনদেন ছিল ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকা। সে অনুযায়ী লেনদেন কমেছে প্রায় ৪৭ কোটি ৮৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬.২২ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৮.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এই সূচক ৫৫.০৪ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:১৭ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com