শোকজের কবলে লুবরেফ বিডি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুন ২০২২ | 316 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে লুবরেফ বিডি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুবরেফ বিডি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি লুবরেফ বিডির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৯ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩০ টাকা ৬০ পয়সা। ৯ জুন কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৮০ পয়সা উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:২৬ পিএম | রবিবার, ১২ জুন ২০২২

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com