শেয়ারবাজার থেকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত সাভার রিফ্যাক্ট্ররিজের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ | 314 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার থেকে তালিকাচ্যুতির সিদ্ধান্ত সাভার রিফ্যাক্ট্ররিজের
Responsive Ad Banner

শেয়ারবাজার থেকে সেচ্ছায় তালিকাচ্যূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারজবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড। পুঞ্জীভূত লোকসান ও ব্যবসার কাঁচামালের অভাবসহ বিভিন্ন কারণে সেচ্ছায় তালিকাচ্যূত হতে চায় কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ১ কোটি ৫৯ লাখ টাকার। কোম্পানিটির ব্যবসায় কাঁচামালের অভাব, স্থানীয় বাজারে চাহিদা কম, খুব অল্প উৎপাদন ক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা বন্ধের পরেও বাংলাদেশে ব্যবসা করা কষ্টসাধ্য হয়ে যায়।

Responsive Ad Banner

কোম্পানিটি আরও জানায়, সাভার রিফ্যাক্ট্ররিজের পরিচালনা পর্ষদ প্রপার্টি, প্লান্ট এবং ইকুয়েপমেন্টের পুর্নমূল্যায়ন অনুমোদ করেছে। কোম্পানিটি রহমান মোস্তফা আলম অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট দিয়ে সম্পদ পুর্নমূল্যায়ন করেছে।

সাভার রিফ্যাক্ট্ররিজ ব্যবসা বন্ধের জন্য সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। ৩১ মার্চ,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির সম্পদের মূল্য ছিল ৪ কোটি ৫৯ লাখ ৫১ হাজার ২৫ টাকা। সম্পদ পুর্নমূল্যায়নের পর মূল্য দাড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ২৮০ টাকা।

অর্থাৎ সম্পদ পুর্নমূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ১২ লাখ ২৭ হাজার ২৫৫ টাকা।

কোম্পানিটি সেচ্ছায় তালিকাচ্যূতির জন্য বাংলাদেশসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০২ পিএম | বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com