বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | 410 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় এশিয়াটিক ল্যাবরেটরিজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করবে। এজন্য কোম্পানিটি আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো’র আয়োজন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Responsive Ad Banner

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com