ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ার হস্তান্তরের মাধ্যমে সি পার্লের মালিকানা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | 235 বার পঠিত | প্রিন্ট

শেয়ার হস্তান্তরের মাধ্যমে সি পার্লের মালিকানা পরিবর্তন
Responsive Ad Banner

৪০.৪০ শতাংশ শেয়ার হস্তান্তরের মাধ্যমে মালিকা পরিবর্তন করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি রয়েল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে। শামীম এন্টারপ্রাইজের কাছে থাকা কোম্পানিটির ৪০.৪০ শতাংশ শেয়ার সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের কাছে হস্তান্তরের মাধ্যমে কোম্পানিটির মালিকানা পরিবর্তন হয়েছে। এরআগে গত ৯ ফেব্রুয়ারি মালিকানা পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়।

জানা যায়, শামীম এন্টারপ্রাইজের কাছে থাকা কোম্পানিটির ৪০.৪০ শতাংশ বা ৪ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৯০০টি শেয়ার রয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ৩৪৯ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার ৩০ টাকা। যা সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের কাছে হস্তান্তর করেছে কোম্পানিটি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) শেয়ারটির সর্বশেষ মূল্য ছিল ২৭৬ টাকা ৭০ পয়সা, সেই হিসেবে শেয়ারের মূল্য এই টাকা দাঁড়িয়েছে।

Responsive Ad Banner

হস্তান্তরের অনুমোদন পেতে এর আগের প্রতিষ্ঠানটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে। সর্বশেষ কমিশন সভায় সেই আবেদন অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com