শেয়ার কারসাজির দায়ে ২জনকে ৭৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট

শেয়ার কারসাজির দায়ে ২জনকে ৭৫ লাখ টাকা জরিমানা
Responsive Ad Banner

শেয়ার কারসাজির দায়ে ২জনকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরা হলেন- ক্রিকেটার সাকিব আল হাসান এবং সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু। শেয়ারবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা এবং সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে

এছাড়া, সাকিব ও হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে ১ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Responsive Ad Banner

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে এই ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com