শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেনদেনে ফিরছে এসএস স্টিল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | 336 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে এসএস স্টিল
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১৯ ডিসেম্বর স্বাভাবিক লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের শেয়ার। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ১৩ ও ১৪ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল শেয়ারহোল্ডারদের জন্য।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৫ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩ টাকা ৫৮ পয়সা এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com