নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | 178 বার পঠিত | প্রিন্ট
৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জান যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ০১ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ০৯ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ০৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ৪৫ পয়সা ছিল।
আলোচ্য কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ১৬ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:১০ পিএম | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.