রহিমা ফুডের বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | 139 বার পঠিত | প্রিন্ট

রহিমা ফুডের বিষয়ে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাবসহ কোম্পানিটির যাবতীয় বিষয় তদন্ত করে গঠিত কমিটিকে তদন্ত সম্পন্ন করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

Responsive Ad Banner

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক তদন্ত আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ম্যানেজার মো. রকিবুল ইসলাম এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের এজিএম কাজী মিনহাজ উদ্দিন।

আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিশোধিত মূলধন এবং বরাদ্দকৃত শেয়ার সংখ্যা থেকে ডিমেটেড ও অনিষ্পত্তিকৃত শেয়ারের হিসাব তদন্ত করবে কমিটি। এছাড়া সিডিবিএল ও আরজেএসিতে দাখিলকৃত প্রতিবেদনের সঙ্গে প্রকৃত শেয়ার সংখ্যা যথাযথভাবে যাচাই-বাছাই এর নিমিত্তে ডিপোজিটরি আইন, ১৯৯৯ এর ধারা ১৩ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন কর্তৃক নিম্নলিখিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৪ পিএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com