সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুনাফা বাড়ায় মূলধন বাড়ানোর পরিকল্পনা প্রাইম ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | 75 বার পঠিত | প্রিন্ট

মুনাফা বাড়ায় মূলধন বাড়ানোর পরিকল্পনা প্রাইম ব্যাংকের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড (PRIMEBANK) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ অনুমোদনের সুপারিশ করা হয়। আগামী ২১ মে ২০২৬ তারিখ সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২৬।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরে ছিল ৬ টাকা ৩১ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৪০ টাকা, যা আগের বছরের ৩৩ টাকা ৪২ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া, সমন্বিত অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছর এই সূচক ছিল ২ টাকা ৮৩ পয়সা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুদ আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধি এবং বিভিন্ন প্রভিশন ও কর ব্যয় কমে যাওয়ায় ইপিএস বেড়েছে। অন্যদিকে, আমানত ও ঋণগ্রহণ বৃদ্ধির কারণে অপারেটিং ক্যাশ ফ্লোতে বড় ধরনের উন্নতি হয়েছে।

স্টক ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে মূলধনভিত্তি শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লভ্যাংশ চলতি বছরের মুনাফা থেকেই প্রদান করা হচ্ছে এবং এটি কোনো মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে দেওয়া হয়নি। পাশাপাশি, স্টক ডিভিডেন্ড ঘোষণার ফলে কোম্পানির অবশিষ্ট মুনাফা ঋণাত্মক হবে না বলেও নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com