সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

মার্জিন রুলস বাস্তবায়নে সময় বাড়ানোর দাবি ডিবিএর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

মার্জিন রুলস বাস্তবায়নে সময় বাড়ানোর দাবি ডিবিএর
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সদ্য কার্যকর হওয়া ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নের সময়সীমা আরও তিন মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে।

রোববার ডিবিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে গত ৭ এপ্রিল এই অনুরোধ জানানো হয়।

Responsive Ad Banner

ডিবিএ জানিয়েছে, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস-২০২৫ এর মাধ্যমে বাজারে ঝুঁকি নিয়ন্ত্রণ জোরদার, বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধি এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে তাদের মতে, বর্তমান নির্ধারিত ছয় মাসের সময়সীমা—যা আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত—এই বিধিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ বিধান কার্যকর করতে অতিরিক্ত সময় প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।

ডিবিএর যুক্তি অনুযায়ী, ব্রোকারেজ হাউজগুলোর অভ্যন্তরীণ নীতিমালা প্রণয়ন, ঝুঁকি মূল্যায়ন, পরিচালনা পর্ষদের অনুমোদন এবং অপারেশনাল সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সময় লাগছে। অনেক প্রতিষ্ঠান এখনো বাস্তবায়নের প্রাথমিক ধাপে রয়েছে। এর পেছনে দক্ষ জনবলের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং গ্রাহকদের মতামত অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিস্ক বেসড ক্যাপিটাল অ্যাডিকিউয়েসি রুলস, ২০১৯-এর সঙ্গে সামঞ্জস্য আনতে প্রযুক্তিগত উন্নয়ন, কর্মীদের প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম জোরদার করা জরুরি। তাড়াহুড়া করে বাস্তবায়ন করলে অপারেশনাল ত্রুটি কিংবা মার্জিন সুবিধা প্রদানে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডিবিএ।

সংগঠনটি আরও উল্লেখ করেছে, বিদ্যমান বিপুল পরিমাণ মার্জিন ঋণ হিসাবের মধ্যে অনেক অমার্জিনযোগ্য সিকিউরিটিজ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিধিমালা বাস্তবায়ন করতে গেলে বাধ্যতামূলক শেয়ার বিক্রির পরিস্থিতি তৈরি হতে পারে, যা বাজারে অস্থিরতা বাড়াতে পারে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলতে পারে। পাশাপাশি তারল্য সংকটও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিবিএর মতে, বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকটের প্রভাবের কারণে বর্তমান বাজার পরিবেশ ইতোমধ্যেই চাপে রয়েছে। এই অবস্থায় নতুন বিধিমালার কঠোর বাস্তবায়ন বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ প্রেক্ষাপটে সংগঠনটি মার্জিন রুলস-২০২৫ বাস্তবায়নের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এতে ব্রোকারেজ হাউজগুলো পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবে এবং ধাপে ধাপে বিধিমালা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা মনে করছে।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট বিএসইসির ৯৬৭তম কমিশন সভায় শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ‘মার্জিন রুলস-২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১১:৫০ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com