মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মার্চেই লভ্যাংশ সিদ্ধান্ত, বোর্ড সভা ডাকলো দুই বিমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

মার্চেই লভ্যাংশ সিদ্ধান্ত, বোর্ড সভা ডাকলো দুই বিমা কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। কোম্পানি দুটি হলো অগ্রণী ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ মার্চ দুপুর ২টায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Responsive Ad Banner

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৯ পয়সা।

অন্যদিকে, ১৫ মার্চ বিকাল ৫টায় অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি ৩২ পয়সা লোকসান হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

তবে প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এই ইপিএস ছিল ৭০ পয়সা।

বিনিয়োগকারীরা এখন দুই কোম্পানির ঘোষিত বোর্ড সভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন।

 

Facebook Comments Box

Posted ৭:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com