সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৯ জানুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৯ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১১ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- রিলায়েন্স ওয়ান, লাভেলো আইস্ক্রিম, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স, ফারইস্ট নিটিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। আজ এই ১১ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিলায়েন্স ওয়ানের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ৮৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৬৭ লাখ ৫১ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬৫ লাখ ৫ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫২ লাখ টাকা, বিচ হ্যাচারির ৪৫ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩৫ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ৩১ লাখ ৭০ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৮৩ হাজার টাকা এবং ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com