শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | 178 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৮ কোম্পানির মোট ৪৫ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে আলহাজ টেক্সটাইল, সি পার্ল হোটেল এবং স্কয়ার ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫২ শতাংশ।

Responsive Ad Banner

এই তিন কোম্পানির মধ্যে আজ আলহাজ টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ ৫১ হাজার টাকার। অন্যদিকে সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৯৭ লাখ ৬২ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ১ কোটি ৬৮ লাখ ১ হাজার, ফরচুনের ১ কোটি ৪৩ লাখ ৮০ হাজার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৩৭ লাখ ১ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ১ কোটি ২৩ লাখ ৮৫ হাজার, এবং রেনেটা লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com