বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশ্র প্রবণতায় শেষ হয়েছে সাপ্তাহিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট

মিশ্র প্রবণতায় শেষ হয়েছে সাপ্তাহিক লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : গতকালের ধারাবাহিকতায় আজ (১১ জুন) মিশ্র প্রবণতায় শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন সম্পন্ন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচকের সামান্য বাড়তি প্রবণতা লক্ষ্য করা গেছে। অপর দিকে, একটি সূচকে সামান্য পতন ঘটেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, পূর্ববর্তী কার্যদিবসে সূচক যতটুকু কমেছিল আজ তা প্রায় একই পরিমাণে ফিরে এসেছে, যা স্বাভাবিক আচরণ। আজ দেশের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। ইতোমধ্যে শেয়ারবাজার উন্নয়নে বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ থাকার তথ্য বিভিন্ন সূত্রে জানা গেছে। বিনিয়োগকারীসামগ্রীর নজর এখন বাজেটের দিকে। এ কারণে লেনদেন কিছুটা শিথিল মনোভাবাপন্ন। তবুও বাজার স্থিতিশীল রয়েছে। সূচকের ওঠানামা থাকলেও ভবিষ্যতে বড় ধরনের পতনের আশঙ্কা নেই বলেই মনে করছেন তারা। তাই সতর্কতার সঙ্গে যথাযথ যাচাই-বাছাই করে শেয়ার ক্রয় করলে পরবর্তী সময়ে এর সুফল পাওয়া সম্ভব।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সাপ্তাহিক শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২০.৩৯ পয়েন্টে। এ দিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪.৬৫ পয়েন্টে অবস্থান করছে। অপর দিকে, ডিএসই-৩০ সূচক ৭.১৮ পয়েন্ট কমে ২ হাজার ৭২.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এ দিন প্রায় ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পূর্ববর্তী কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ২৮ কোটি ৬১ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৩৩ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন করা ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এ দিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৫০ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১৫.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। পূর্ববর্তী কার্যদিবসে সূচকটি ৭৭.৭৯ পয়েন্ট পতন হয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com