নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 35 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০২৬-২৭ অর্থবছরের এপ্রিল-জুন সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ার প্রতি আয় ছিল ১৮ টাকা ১১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৫ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৩৪ টাকা ৬১ পয়সা।
এদিকে, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৭ টাকা ৫ পয়সা।
Posted ৮:০৪ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.