শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | 267 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৫৩ কোম্পানির মোট ৫৫ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, বারাকা পাওয়ার এবং সি পার্ল হোটেল।

আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকারও বেশি।

যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৯ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সর্বোচ্চ জেমিনি সি ফুডের ৯ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বারাকা পাওয়ারের ৬ কোটি ৯৬ হাজার ৮১ হাজার এবং তৃতীয় সর্বোচ্চ সি পার্ল হোটেলের ৫ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৪২ লাখ ৬৫ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, জেনেক্স ইনফোসিসের ৩ কোটি ৩৩ লাখ ৩ হাজার, মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ২ কোটি ৫৫ লাখ, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৭৯ লাখ ৮২ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানসমূহের প্রতিবেদন যাচাই-বাছাইয়ে টাস্কফোর্স গঠন

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com