ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসই’র প্রশ্নের জবাবে যা বলল ফু-ওয়াং ফুডস, জানাল উৎপাদন স্থিতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬ | 52 বার পঠিত | প্রিন্ট

ডিএসই’র প্রশ্নের জবাবে যা বলল ফু-ওয়াং ফুডস, জানাল উৎপাদন স্থিতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  বর্তমান উৎপাদন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক অনুসন্ধানের জবাবে কোম্পানিটি এসব তথ্য প্রকাশ করে।

সূত্র মতে, ২০২৬ সালের ২২ জুন ডিএসই’র পাঠানো অনুসন্ধানপত্রের জবাবে তারা উৎপাদন কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরে। কোম্পানিটি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফু-ওয়াং ফুডস একটি খাদ্য প্রক্রিয়াজাতকারী শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস ও ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন ধরনের কনফেকশনারি পণ্যের অন্যতম শীর্ষ উৎপাদক।

Responsive Ad Banner

এছাড়া কোম্পানিটির একটি স্বতন্ত্র চকলেট বিভাগ রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু চকলেট, চকলেট-কোটেড পণ্য এবং ওয়েফার বারসহ নানা ধরনের চকলেটজাত পণ্য উৎপাদন করা হয়। অন্যদিকে, তাদের আরেকটি ব্যবসায়িক ইউনিট পানীয় শিল্পের আওতায় পরিচালিত হচ্ছে। এই ইউনিটে বোতলজাত বিশুদ্ধ পানীয় জল এবং বিভিন্ন ধরনের কার্বনেটেড সফট ড্রিংকস উৎপাদন করা হয়।

উৎপাদন কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে কোম্পানিটি ডিএসইকে জানায়, কারখানায় শ্রমিকদের অসন্তোষের কারণে কিছুদিন উৎপাদন চালানোর পর বর্তমানে আবারও উৎপাদন কার্যক্রম বিরতিহীনভাবে (Intermittently) পরিচালিত হচ্ছে। অর্থাৎ, উৎপাদন স্বাভাবিক ধারাবাহিকতায় না থেকে সময়ে সময়ে পরিচালিত হচ্ছে বলে তারা নিশ্চিত করেছে।

Facebook Comments Box

Posted ৪:৩৩ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com