ব্রেকিং >>
ব্রেকিং >>

মূল্য সংশোধনের পরই উল্লম্ফন, রেকর্ডের পথে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ জুলাই ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট

মূল্য সংশোধনের পরই উল্লম্ফন, রেকর্ডের পথে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: স্বাভাবিক দরপতন কাটিয়ে নতুন সপ্তাহের শুরুতেই ইতিবাচক ধারায় ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজার। আজ (০৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। পাশাপাশি, লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুঁজিবাজারে স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই গত দুই বছরের মধ্যে সূচক ও লেনদেনের সর্বোচ্চ রেকর্ড অর্জিত হয়েছে এবং আগামীদিনে তা আরও বাড়তে পারে। তারা মনে করছেন, বর্তমান ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে অচিরেই প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট এবং দৈনিক লেনদেনের পরিমাণ ৩ হাজার কোটি টাকা অতিক্রম করবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সুস্থ মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ার বর্তমানে কম দামে রয়েছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অত্যন্ত উপযুক্ত। এছাড়া দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এখন তুলনামূলকভাবে শান্ত থাকায় বিনিয়োগের পরিবেশ অনুকূল রয়েছে। তবে যেকোনো বিনিয়োগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Responsive Ad Banner

বাজার পরিসংখ্যানে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৮.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১.৩২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। যার মধ্যে ১৭৭টির শেয়ারদর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং বাকি ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকা, যা গত কার্যদিবসের ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার তুলনায় প্রায় ৯০ কোটি ৫৩ লাখ টাকা বেশি।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬০ কোটি ৩৬ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪২টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

পাশাপাশি, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আজ ৯৭.২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০৫.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।  গত কার্যদিবসে সূচকটি ৪২.৪০ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ২:৪৫ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com