বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ জুন ২০২৪ | 292 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫ কোম্পানির মোট ৫০ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রূপালী লাইফ ইন্সুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির ৭ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির ৫ কোটি ৫ লাখ ৯৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফাইন্যান্সের ৪ কোটি ২৩ লাখ টাকার এবং ব্রাক ব্যাংকের ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com