মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪ | 211 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির মোট ৪৮ কোটি ১১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- সানলাইফ ইন্সুরেন্স, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, আইসিবি ইসলামীক ব্যাংক এবং অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ সিটি ব্যাংকের ৭ কোটি ২৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা, আইসিবি ইসলামীক ব্যাংকের ৩ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকা এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ৩ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com