বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুলাই ২০২৪ | 334 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির মোট ৪২ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, বেক্সিমকো এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা অয়েলের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৩৪ লাখ ২৭ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ২৩ লাখ ১২ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ২২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com