রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুলাই ২০২৪ | 251 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির মোট ১৫ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- ন্যাশনাল ব্যাংক, ব্রাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, রূপালী লাইফ ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৭ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রাক ব্যাংকের ১ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৭২ লাখ ১৩ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬৬ লাখ ২৭ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬২ লাখ টাকা এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com