শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটের ৭৪.৮৭ শতাংশ লেনদেন ১০ কোম্পানির দখলে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | 286 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটের ৭৪.৮৭ শতাংশ লেনদেন ১০ কোম্পানির দখলে
Responsive Ad Banner

আজ ১৭ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের ৭৪.৮৭ শতাংশ লেনদেন ১০ কোম্পানির দখলে রয়েছে।

কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, ডেল্টা ব্র্যাক হাউজিং, ওরিয়ন ফার্মা, বিচ হ্যাচারি, একমি পেস্টিসাইডস, একমি ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, কর্নফুলী ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং ইজেনারেশন।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৪.৮৭ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ২৩ কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৬ কোটি ১২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৫ কোটি ৬ লাখ ৭৮ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার ।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৭ কোম্পানির মধ্যে- বিচ হ্যাচারির ৪ কোটি ১৫ লাখ ৩১ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজের ১ কোটি ৯৫ লাখ ৬ হাজার টাকা, একমি পেস্টিসাইডসের ১ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা, নাভানা ফার্মার ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার টাকা এবং ইজেনারেশনের ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৮৪ কোম্পানির ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ২৫০টি শেয়ার ৩১৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৪ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- বিবিএস ক্যাবলসের ৯৯ লাখ টাকা, ই্স্টার্ন ব্যাংকের ৯৪ লাখ ৪৮ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকে ৯০ লাখ টাকা, এইচআর টেক্সটাইলের ৮৩ লাখ ৪২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫৭ লাখ ৬৪ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com