ব্রেকিং >>
ব্রেকিং >>

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ জুন ২০২৩ | 316 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো: প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরে, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এই ৬ কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

প্রাইম ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৪ পয়সা। ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২০ পয়সা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ২৬ পয়সা। যা আগের বছর ছিলো ২১ টাকা ৩০ পয়সা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা হয়েছিল। ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৫ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা। ১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ টাকা ৮৩ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৫ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৭ পয়সা

এক্সপ্রেস ইন্স্যুরেন্স : প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ২৮ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১১ পিএম | শুক্রবার, ১৬ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com