নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | 8 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৬-২০ আগস্ট, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইহাম টেক্সটাইলস লিমিটেড (SAIHAMTEX)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৩১ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস (DOMINAGE)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৬১ টাকা ৭০ পয়সা।
শার্প ইন্ডাস্ট্রিজ (SHARPIND) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৩৪ টাকা ১০ পয়সা।
চতুর্থ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৬২ টাকা ৮০ পয়সা।
পঞ্চম স্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ৪৩৫ টাকা ৮০ পয়সা।
ষষ্ঠ অবস্থানে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ (GQBALLPEN)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৫৩৭ টাকা ৫০ পয়সা।
গ্রামীণফোন পিএলসি (GP) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১০ কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ২৪৭ টাকা ৫০ পয়সা।
অষ্টম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা।
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ১২১ টাকা ৩০ পয়সা।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি (SIPLC)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ১৪৭ টাকা ৪০ পয়সা।
Posted ৪:৫৯ পিএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.