শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৮ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৮ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ এপ্রিল, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৬১০ টাকা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (ALARABANK)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ১৫ টাকা ৪০ পয়সা।

ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৪৯৩ টাকা ২০ পয়সা।

চতুর্থ স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ১০০ টাকা ৩০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ২৪৮ টাকা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৫০ টাকা।

সপ্তম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ৭৮ টাকা ৩০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি (STANDBANKL)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৫ টাকা ২০ পয়সা।

নবম স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ৬৫ টাকা।

তালিকার দশম স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৮৭ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com