বাটা সু কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের লোকসান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 247 বার পঠিত | প্রিন্ট

বাটা সু কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের লোকসান
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫ পয়সা। অথচ আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৩ টাকা ৭৩ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৫) কোম্পানিটির সম্মিলিত ইপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৭ টাকা ১৬ পয়সা।

তবে এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ২৯ টাকা ৩৫ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ১১ টাকা ৫০ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে বাটা সু কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | বুধবার, ৩০ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com