সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার মূলধনে বড় ধাক্কা: এক সপ্তাহে হারালো ১৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | 44 বার পঠিত | প্রিন্ট

বাজার মূলধনে বড় ধাক্কা: এক সপ্তাহে হারালো ১৭ হাজার কোটি টাকা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। এতে বিনিয়োগকারীদের মোট বিনিয়োগ বা পোর্টফোলিও মূল্য কমে গেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা। তবে এ সময়ে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়ায় ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকায়। ফলে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা, যা প্রায় ২ শতাংশ হ্রাস নির্দেশ করে।

Responsive Ad Banner

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৪১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ৬৫৬ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬৮৪ কোটি ৯০ লাখ টাকা বা প্রায় ২৬ শতাংশ।

সূচকের দিক থেকেও ছিল নেতিবাচক প্রবণতা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২০ পয়েন্টে। পাশাপাশি শরিয়াহভিত্তিক সূচক কমেছে ২০ পয়েন্ট বা ২ শতাংশ, যা সপ্তাহ শেষে ১ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দর বেড়েছে, যা মোটের ৪৪.১০ শতাংশ। বিপরীতে ২০৬টির দর কমেছে (৫২.৮২ শতাংশ) এবং ১২টির দর অপরিবর্তিত ছিল (৩.০৭ শতাংশ)।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১৮৮ কোটি ১৩ লাখ টাকার। এ সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৩ পয়েন্ট বা ১ শতাংশ কমে ১৪ হাজার ৭০১ পয়েন্টে নেমে এসেছে।

সপ্তাহটিতে সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টির দর বেড়েছে, ১৫২টির দর কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ৮:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com