ব্রেকিং >>
ব্রেকিং >>

বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | 328 বার পঠিত | প্রিন্ট

বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার সিদ্ধান্ত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির বন্ডের বিনিয়োগকে অন্তর্ভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসকে (ক্রয় মূল্য) বিবেচনায় নিয়ে বিনিয়োগ সীমা গণনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্ণর সাজেদুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল অংশগ্রহন করে।

Responsive Ad Banner

বৈঠকের বিষয়ে শেখ সামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের উন্নয়নে খুবই আন্তরিক। কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগের অভাবে শূন্যতা এবং ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে। যা আজকের সভার মাধ্যমে সমাধান হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় সমস্যা যেনো সৃষ্টি না হয়, সেলক্ষ্যে আগামিতে নিয়মিত বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ হবে।

তিনি বলেন, বৈঠকে আমার মনে হয়েছে শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক খুবই আন্তরিক। যে কারনে তারা বন্ডে বিনিয়োগকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার অঙ্গীকার করেছেন। এছাড়া বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসকে বিবেচনায় নেওয়ার যে দীর্ঘদিনের চাহিদা রয়েছে, সেটাও তারা সমাধান করবে। এজন্য যা করণীয় তারা তাই করবেন।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্ট্যাবিলাইজেশন ফান্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়াকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন শেখ সামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ব্যাংক ও লিজিং কোম্পানির জন্য কর্পোরেট গভর্ণেন্স কোড (সিজিসি) পরিপালন করতে ও নগদ লভ্যাংশে উৎসাহিত করবে বলে জানিয়েছেন।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com