বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লোর প্রাইসের ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ জুলাই ২০২২ | 261 বার পঠিত | প্রিন্ট

ফ্লোর প্রাইসের ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে
Responsive Ad Banner

ফ্লোর প্রাইসের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। টানা দরপতন ঠেকাতে এবং দেশের শেয়ারবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে গত বৃহস্পতিবার শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার ফরে আজ ৩১ জুলাই শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩.৪৪ পয়েন্ট বা ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট বা ২.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে এবং দুই হাজার ১৯৩.৫৭ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১২৪ কোটি ৫৯ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬২টির বা ৯৫.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭টির বা ১.৮৪ শতাংশের এবং ১০টির বা ২.৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭৯.১০ পয়েন্ট বা ২.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭৬.৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৭টির কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর। আজ সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৮ অপরাহ্ণ | রবিবার, ৩১ জুলাই ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com