ব্রেকিং >>
ব্রেকিং >>

ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস। যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৪০.৫০ শতাংশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ১৮ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com